1 Answers
উদ্দীপকে উল্লিখিত ম্যাডামের শেষোক্ত উক্তিটি হলো- পাঠ্যবইয়ের সাথে বাস্তব মিলে গেলে পড়া অনেক সহজ হয়ে যায়। ম্যাডামের এ উক্তিটি যথার্থ।
কারণ পাঠ্যবই পড়ে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞান অর্জন করে। কিন্তু এর সাথে যদি ব্যবহারিক ও বাস্তব জ্ঞানের সংমিশ্রণ ঘটে, তবে তা বুঝতে ও 'মনে রাখতে অনেক সহজ হয়। যেমন- কোনো প্রত্নতাত্ত্বিক স্থাপনার বৈশিষ্ট্য পাঠ্যবইতে যত সুচারুরূপে বর্ণনা করা হোক না কেন, যদি তা সরাসরি দেখা যায় তবে অনেকবার পড়ার চেয়ে কার্যকরী হয়। আবার যদি পড়া ও দেখা দুটিই হয়, তবে তা সবচেয়ে বেশি ফলপ্রসূ হয় পাঠ্যবইতে পড়া কোনো বস্তু, ঘটনা কিংবা স্থানেক্ বৈশিষ্ট্য যদি সরাসরি প্রত্যক্ষ করা যায়, তবে তা শিক্ষার্থীদের মনে রাখার ক্ষেত্রে অনেক বেশি কার্যকর ও ফলপ্রসূ হয়। মনে রাখা সহজ হয়। উদ্দীপকের শিক্ষার্থীরা পাহাড় অঞ্চলের বৈশিষ্ট্য বইতে পড়েন শিক্ষাভ্রমণে গিয়ে এর বাস্তব অবস্থা দেখে তার সাথে মেলাতে পেরেছে। ফলে এটি তাদের জন্য অনেক সহজ ও সাবলীল হয়ে গেছে। তাই বলা যায়, উদ্দীপকের অ্যাডামের শেষোক্ত উক্তিটি যথার্থ ছিল।