1 Answers
শ্রীমদ্ভগবদ্গীতায় উক্ত শ্লোকটির মাধ্যমে ফলের প্রতি যে মোহ বা লোভ তা ত্যাগ করে ঈশ্বরের সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করার কথা বলা হয়েছে। বৈদিক যুগে সকাম কর্মের সর্বোচ্চ ফল প্রাপ্তি হিসেবে স্বর্গ লাভের কথা জানা যায়। কিন্তু পুণ্য ক্ষয় হলে মানুষকে পুনরায় মর্ত্যলোকে জন্মগ্রহণ করতে হয়। সন্ন্যাসীদের মতে এ অবস্থায় মানবজীবনে শ্রেষ্ঠ সম্পদ মোক্ষলাভ সম্ভব নয়। তাই তাঁরা ইহজাগতিক সকল কর্মত্যাগ করে সন্ন্যাস গ্রহণের পরামর্শ দেন। কিন্তু দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মোক্ষলাভের জন্য কর্মত্যাগের প্রয়োজন নেই। দেহধারী জীবের পক্ষে সম্পূর্ণরূপে কর্মকে পরিত্যাগ করা সম্ভব নয়। বরং ফলের আসক্তি ত্যাগ করতে হবে। কর্ম নয়। কারণ আমরা যা করি তা সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য করি। সুতরাং কর্মত্যাগ করলে জন্ম অর্থহীন হয়ে পড়ে তাই মোক্ষলাভের উদ্দেশ্যে আলোচ্য উক্তিটি যথার্থ।