1 Answers
আধুনিক যুগের ধর্ম সংস্কারকদের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন অন্যতম।
উনবিংশ শতকে যুক্তিবাদী সংস্কারক মনীষীদের মধ্যে রাজা রামমোহন রায় অন্যতম। রাজা রামমোহন রায় লক্ষ করলেন, বিভিন্ন দেবদেবীর উপাসক হয়ে এক হিন্দু সম্প্রদায় ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী চিন্তায় সংকীর্ণ হয়ে পড়ছে। সব উপাস্য যে একই ব্রহ্মের বিভিন্ন প্রকাশ, হিন্দুসম্প্রদায় তা ভুলতে বসেছে। তখন তিনি এক ব্রহ্মের তত্ত্বকে উপস্থাপিত করেন। এভাবে তিনি হিন্দু ধর্মবালম্বীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য এক ব্রহ্মকে সাধনার আহ্বান জানান, স্থাপন করেন ব্রাহ্মসমাজ। তিনি বলেন, ব্রহ্মই একমাত্র আরাধ্য। হিন্দুরা একেশ্বরবাদী।
পরিশেষে বলা যায় যে, আধুনিক যুগের ধর্ম সংস্কারকদের মধ্যে রাজা রামমোহন রায় অন্যতম – উদ্দীপকের এ উক্তিটি যথার্থ।
5 views
Answered