1 Answers

উদ্দীপক দ্বারা ইঙ্গিতকৃত শাসক তথা সুলতান আলাউদ্দিন হুসেন শাহের পুত্র সুলতান নুসরত শাহও ছিলেন একজন সুযোগ্য শাসক- ইতিহাসের আলোকে এটি এখন প্রমাণিত সত্য।

সুলতান আলাউদ্দিন যেমন একজন যোগ্য শাসক হিসেবে বিখ্যাত হয়ে আছেন, তেমনি তার পুত্র নুসরত শাহও যোগ্যতা প্রদর্শন করে ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন। তাই নুসরত শাহকে তার পিতা সুলতান আলাউদ্দিন হুসেন শাহের যোগ্য উত্তরসূরি বিবেচনা করা হয়। আলাউদ্দিন হুসেন শাহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র নুসরত শাহ 'নাসির উদ্দিন আবুল মুজাফফর নুসরত শাহ' (১৫১৯-১৫৩২ খ্রিঃ) উপাধি নিয়ে বাংলার সিংহাসনে বসেন। তার দক্ষতা দেখে হুসেন শাহ তার রাজত্বকালেই শাসনকার্যের কিছু কিছু ক্ষমতা নুসরত শাহকে ছেড়ে দিয়েছিলেন। সিংহাসনে বসে তিনিও পিতার মতো দক্ষতা দেখাতে পেরেছিলেন। এ সময় সমগ্র বিহার তার অধীনে আসে। তার সময়ে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। প্রথম মুঘল সম্রাট বাবর বাংলা অভিযানের জন্য সৈন্য পাঠান। নুসরত শাহ প্রথমে বাবরের সাথে মিত্রতা স্থাপন করেন। পরে যুদ্ধ শুরু হলে সন্ধি করে বাংলার সিংহাসনকে নিরাপদ রাখেন। ১৫৩১ খ্রিষ্টাব্দে নুসরত শাহ আততায়ীর হাতে নিহত হন। সুলতান নুসরত শাহ তার সময়ের একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন। জনগণের প্রতি তিনি ছিলেন সহনশীল এবং সহৃদয়। হিন্দুরাও তার রাজ্যে সুবিচার লাভ করত। হিন্দু-মুসলমান সম্প্রীতি এ সময়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল। এক্ষেত্রে তিনি তার পিতার কৃতিত্বকে অম্লান রেখেছিলেন।

উপরিউক্ত আলোচনা হতে এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, নুসরত শাহ পিতার মতোই সুযোগ্য শাসক ছিলেন। তাই উদ্দীপকের উক্তিটি যথার্থ ও সঠিক।

4 views

Related Questions