1 Answers

স্বামী বিবেকানন্দের কর্মমুখর ও ঘটনাবহুল জীবন পর্যালোচনা করে তাঁকে নিঃসন্দেহে উদ্দীপকের কৃপাসিন্ধু বাবুর চেয়ে অধিক সফল বলা যায় এবং প্রশ্নের উক্তিটিকে যথার্থ হিসেবে বিবেচনা করা যায়।

শ্রীরামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ ত্যাগের মন্ত্রে দীক্ষিত ছিলেন। হিন্দুধর্ম থেকে কুসংস্কার দূর করে তিনি বিশ্বব্যাপী হিন্দুধর্মকে এক অনন্য উচ্চতায় উপস্থাপন করেন। তাঁর কর্মময় জীবন সকলের জন্য অনুকরণীয় আদর্শ। উদ্দীপকের কৃপাসিন্ধু বাবুকেও আমেরিকায় বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করতে দেখা যায় এবং তিনি সেখানে শ্রেষ্ঠ বক্তাও নির্বাচিত হন। ঘটনাগত মিল থাকলেও কৃপাসিন্ধু বাবুর চেয়ে স্বামী বিবেকানন্দ নিঃসন্দেহে অধিক সফল ব্যক্তি ছিলেন। ত্যাগের মন্ত্রে দীক্ষিত স্বামী বিবেকানন্দ তাঁর ভক্তদের কাছে স্বামীজী নামে পরিচিত ছিলেন। বিশ্বব্যাপী হিন্দুধর্মকে পরিচিতি দান করার পাশাপাশি তিনি আরও অনেক কাজ করেছেন, যার জন্য তিনি এখনো সকলের নিকট স্মরণীয় হয়ে আছেন। তিনি সমস্ত কুসংস্কার পরিত্যাগ করে সকলকে বিভেদের ঊর্ধ্বে গিয়ে এক হতে বলেন। তিনি বলতেন, 'সত্যই সকল ধর্মের ভিত্তি'। তিনি জাতিভেদে বিশ্বাসী ছিলেন না। নারী স্বাধীনতায় বিশ্বাসী স্বামীজী নারী শিক্ষাকে সর্বান্তঃকরণে সমর্থন করতেন। তিনি ছিলেন একজন প্রকৃত সমাজ সংস্কারক। দেশের উন্নতির জন্য তিনি ভাবতেন এবং দেশের জনগণকে শিক্ষিত করে তুলতে উদ্বুদ্ধ করতেন। কেবল ঈশ্বর চিন্তায় মগ্ন না থেকে দেশ, সম্পদ ও দেশের মানুষকে নিয়ে ভাবতেন এ মহান সাধক। তাই তাঁর কর্মময় জীবনী পর্যালোচনামূলক প্রশ্নের উক্তিটিকে নিঃসন্দেহে যথার্থ বলা যায়।

4 views

Related Questions