1 Answers

"মিল থাকলেও উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতার সম্পূর্ণ ভাব প্রতিফলিত হয়নি।"- মন্তব্যটি যথার্থ। 

প্রকৃতি চিরকালই নতুন, অভিনব। মানুষের গড়া সভ্যতা হারিয়ে গেলেও প্রকৃতি টিকে থাকে। প্রকৃতি তার বিচিত্র বিবর্তনের মধ্যেও রূপ-রস-গন্ধ নিয়ে অম্লান। প্রকৃতির এই প্রবহমানতা চিরকালীন।

উদ্দীপকে প্রকৃতির চিরকাল প্রাণময় হয়ে বিরাজমান থাকার বিষয়টি প্রতিফলিত। প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্য ফুরিয়ে যাওয়ার নয়। উদ্দীপকের এই বোধের সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতায় বর্ণিত অফুরন্ত সৌন্দর্যবোধ সাদৃশ্যপূর্ণ। সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে এই সৌন্দর্যের পরিবর্তন হয় না। নদীর প্রবহমানতা, সবুজ বৃক্ষের পাতা ঝরা, মেঘের উড়ে বেড়ানোর মধ্য দিয়ে কবি যে চেতনাকে নির্দেশ করেছেন তা 'সেইদিন এই মাঠ' কবিতার চেতনাকেই প্রতীকায়িত করে। তবে কবিতার মূলভাবের অনুরূপ নয়।

'সেইদিন এই মাঠ' কবিতায় মৃত্যুর অনিবার্যতা এবং মানুষের গড়া সভ্যতার বিলীন হওয়ার কথা বলা হয়েছে। কবির মতে, সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে তার বিনির্মাণ চলে। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। এসব বিষয় উদ্দীপকে উপস্থাপিত হয়নি। উদ্দীপকে আশাদীপ্ত হওয়ার যে চেতনা প্রতিফলিত হয়েছে তা কবিতায় প্রতিফলিত চেতনার অনুরূপ নয়। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions