1 Answers
"উদ্দীপকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের একটি বিশেষ দিক প্রকাশ পেয়েছে, পুরো বিষয় নয়।"- মন্তব্যটি যথার্থ।
নবি-রাসুলরা এ পৃথিবীতে মানবজাতির পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন। তাঁদের চরিত্রে মানবীয় গুণাবলি দীপ্তিমান ছিল। তাঁদের মাধ্যমে মানুষ আলোকিত পথের সন্ধান লাভ করেছে।
উদ্দীপকে মহানবি (স.)-এর পৃথিবীতে আগমনের উদ্দেশ্য এবং চারপাশের অসংখ্য বস্তুর মধ্যে আল্লাহর অলৌকিক ক্ষমতার চিহ্ন বিদ্যমান থাকার কথা বলা হয়েছে। এ দিকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের মহানবি (স.)-এর বুদ্ধিমত্তা ও বিচক্ষণতাকে নির্দেশ করে। এ দিকটি ছাড়াও আলোচ্য প্রবন্ধে মহানবি (স.)-এর বহু মানবিক গুণের পরিচয় তুলে ধরা হয়েছে। তিনি ছিলেন সমগ্র মানবজাতির পথপ্রদর্শক। তাঁর সাধনা ও কল্যাণচিন্তা ছিল সবার জন্য অনুকরণীয় আদর্শ। এসব বিষয় উদ্দীপকে নেই।
'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে মহানবি (স.)-এর মানবপ্রেম, সত্যনিষ্ঠা, পরোপকারিতা, ধৈর্যশীল প্রভৃতি গুণের প্রকাশ পেয়েছে। তিনি বিপুল ঐশ্বর্য, ক্ষমতা ও মানুষের অগাধ ভালোবাসার মধ্যে থেকেও একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। এ বৈশিষ্ট্যগুলো উদ্দীপকে প্রকাশ পায়নি। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।