1 Answers

"উদ্দীপকটি 'জীবন-সঙ্গীত' কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করেছে মাত্র, পুরো বিষয়কে নয়।"- মন্তব্যটি যথার্থ। 

মানুষের জীবনকে এক বিশাল যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করা যায়। যে ব্যক্তি সাহসী সে জীবনের সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে টিকে থাকে। আর যারা ভয় পায় তারা লক্ষ্যচ্যুত হয়ে জীবন থেকে হারিয়ে যায়।

উদ্দীপকে বিপদকে জয় করার সাহস ও শক্তি প্রত্যাশা করা হয়েছে। কবি এখানে সংসারের সমস্ত ক্ষতি, সমস্যা-সংকট কাটিয়ে উঠতে স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন। তিনি তাঁকে বিপদ থেকে রক্ষা করতে বলেননি। বিপদে ভয় না পাওয়ার মতো সাহস চেয়েছেন। বিপদকে জয় করার জন্য শক্তি চেয়েছেন। কবির এই প্রত্যাশা 'জীবন-সঙ্গীত' কবিতার জীবনকে সার্থক করে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়ার চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ দিকটি ছাড়াও 'জীবন-সঙ্গীত' কবিতায় অপরাপর আরও কিছু বিষয় আছে যেগুলো উদ্দীপকে প্রতিফলিত হয়নি।

'জীবন-সঙ্গীত' কবিতায় কবি আমাদের জীবনের আশা-স্বপ্ন, ভালোবাসা, পরিবার গঠন, সংসারের নানা যন্ত্রণাকাতরতা ও হতাশার কথা বলেছেন। তিনি সংসারে টিকে থাকার জন্য আমাদের বিভিন্ন চেষ্টা ও সংগ্রামের কথা এবং অধৈর্য হলে জীবন কীভাবে ব্যর্থতায় পর্যবসিত হয় তা ব্যাখ্যা করেছেন। উদ্দীপকে এসব বিষয় প্রতিফলিত হয়নি। 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি মানুষকে জীবনযুদ্ধে জয়ী হতে বলেছেন। এ ধরনের আহ্বানও উদ্দীপকে নেই। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

6 views

Related Questions