1 Answers

"মিল থাকলেও উদ্দীপকের তপু ও তিন্নি 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু ও দুর্গার পূর্ণ প্রতিফলন নয়।"- মন্তব্যটি যথার্থ।

শৈশবের আনন্দ-স্মৃতি মানুষকে সারা জীবন অনুপ্রাণিত করে। গ্রাম কিংবা শহর উভয় স্থানেই শিশুরা শৈশবে নানা রকম হাসি-আনন্দ ও খেলাধুলা করে সময় কাটায়। তারা কারও কোনো বাধা মানে না। পরিবারের অভাব-অনটনেও তাদের হাসি-আনন্দের কমতি থাকে না।

'আম-আঁটির ভেঁপু' গল্পটিতে অপু ও দুর্গা মানুষের চিরায়ত শৈশবের আনন্দের প্রতীক। দুই ভাই-বোনের মধ্যে কারণে অকারণে খুনসুটি হলেও পরক্ষণেই তা তারা ভুলে যায়। এই বিষয়টির সঙ্গে উদ্দীপকের তপু ও তিন্নির খুনসুটি এবং অভিমান ভুলে আবার ভাব- বন্ধনের দিকটি সাদৃশ্যপূর্ণ। গল্পের অপু ও দুর্গার সঙ্গে উদ্দীপকের দুই ভাই-বোনের মিল থাকলেও তা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে সমানভাবে প্রতিফলিত করে না। কারণ অপু ও দুর্গা চরিত্রে তার পরিবার ও পরিবেশের যে প্রভাব তা উদ্দীপকে লক্ষ করা যায় না।

'আম-আঁটির ভেঁপু' গল্পে অপু ও দুর্গা গ্রামের ঝোপ-ঝাড়ে ছোটাছুটি করে, ফলমূল সংগ্রহ করে খায়। সেগুলোর ভাগ নিয়ে তাদের মধ্যে খুনসুটি হয়, আবার মিল হয়। উদ্দীপকের তপু ও তিন্নির মধ্যে এই দারিদ্র্যের প্রভাব লক্ষ করা যায় না। অপু ও দুর্গা প্রকৃতির নানা বস্তুর সঙ্গে মিলেমিশে হাসি-আনন্দে মেতে থাকে। ফলে তাদের সঙ্গে প্রকৃতির যে নিবিড় বন্ধন দেখা যায় তা উদ্দীপকের তপু ও তিন্নির মধ্যে নেই। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions