1 Answers
"উদ্দীপক ii-এর বান্টির প্রাপ্ত সাহচর্য 'মমতাদি' গল্পের গল্পকথকের চেয়ে ভিন্ন"- মন্তব্যটি যথার্থ।
সততা ও দায়িত্বশীলতা 'মানবজীবনের শ্রেষ্ঠ গুণ। অর্পিত দায়িত্ব পালন করা প্রত্যেক মানুষের কর্তব্য। কিন্তু অনেক মানুষ তা করে না। ফলে স্নেহ-মমতার 'সম্পর্কগুলো সুন্দরভাবে গড়ে ওঠে না।
উদ্দীপক ii-এ বান্টির এক আত্মীয়র কথা বলা হয়েছে। শন্টির বাবা-মা বান্টিকে সেই মহিলাটির কাছে রেখে অফিসে যায়। সৌজন্যের খাতিরে মহিলাটি বান্টিকে কাছে রাখলেও মনে মনে বিরক্ত হয়। বান্টির তাই সেখানে থাকতে ভালো লাগে না। অন্যদিকে 'মমতাদি' গল্পের মমতাদির স্নেহ-মমতার কারণে বাড়ির ছোট ছেলেটি অর্থাৎ গল্পকথক তাকে খুব ভালোবাসে। তার সাহচর্য লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে। মমতাদিও গল্পকথককে ছোট ভাইয়ের মতো স্নেহ করে। তার ভালো-মন্দের খেয়াল রাখে।
স্নেহ-মমতা না থাকায় উদ্দীপকের বান্টি তার আত্মীয় মহিলাটির সাহচর্য পছন্দ করে না। অন্যদিকে 'মমতাদি' গল্পের মমতাদির স্নেহ- মমতা আর ভালোবাসার কারণে বাড়ির ছেলেটি তার সাহচর্য লাভের জন্য ছটফট করে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।