1 Answers
উদ্দীপকের সহপাঠীদের মতো মানসিকতা থাকলে 'সুভা' গল্পের সুভার পরিবারকে বিড়ম্বনার শিকার হতে হতো না- মন্তব্যটি যথার্থ।
শারীরিক প্রতিবন্ধীরা আমাদের পরিবার ও সমাজেরই অংশ। অথচ তাদের প্রতি স্বাভাবিক আচরণ করি না। আমরা বৈষম্যপূর্ণ আচরণ করি। এতে করে তাদের জীবন হতাশা ও দুঃখময় হয়ে ওঠে। আমাদের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া।
উদ্দীপকের জুনায়েদ দুর্ঘটনায় পা হারিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তার সহপাঠীরা তাকে উৎসাহ ও সাহস দিয়ে আবার প্রাণচঞ্চল করে তোলে। সে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। তার কৃতিত্বে সবাই খুশি। 'সুভা' গল্পের সুভাও বিশেষ চাহিদাসম্পন্ন এক বালিকা। সে জন্ম থেকেই কথা বলতে পারে না। ফলে তাকে তার পরিবারের লোকজনের মনঃকষ্টের কারণ হয়ে বেঁচে থাকতে হয়। নিজেকে সে অসহায় ভাবে। কারণ উদ্দীপকের সহপাঠীদের মতো তাকে কেউ সাহস-সহানুভূতি জোগায়নি।
উদ্দীপকের জুনায়েদকে তার সহপাঠীরা সাহস দিয়ে, মানসিক সমর্থন দিয়ে তাকে সফল হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে। সেক্ষেত্রে সুভা কোনো সহায়তা বা সহমর্মিতা পায়নি। সুভা যদি জুনায়াদেরে মতো সহযোগিতা ও পরিবেশ পেত তাহলে তার পরিবারকে এমন বিড়ম্বনার শিকার হতে হতো না। এই বিবেচনায় তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।