1 Answers
উদ্দীপকের জুনায়েদের মানসিকভাবে ভেঙে পড়ার দিকটি 'সুভা' গল্পের সুভার নিজেকে গোপন করার চেষ্টার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের সমাজ অবহেলার চোখে দেখে। এই কারণে তারা পরিজনদের মাঝে থেকেও অসহায়ের মতো জীবনযাপন করে। আমাদের উচিত তাদের দিকে সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
উদ্দীপকে দুরন্ত কিশোর জুনায়েদ সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। লেখাপড়ায় মন দিতে পারে না। ফলে সে 0 হতাশায় নিমজ্জিত হয়। তার এই ভেঙে পড়ার সঙ্গে 'সুভা' গল্পের সুভার মনের অবস্থার সাদৃশ্য রয়েছে। সুভা বাষ্প্রতিবন্ধী। সে যে বিধাতার অভিশাপরূপে তার বাবার ঘরে এসে জন্মগ্রহণ করেছিল তা শিশুকাল থেকেই বুঝেছিল। এ জন্য সে নিজেকে সাধারণের দৃষ্টিপথ থেকে সবসময় গোপন করে রাখার চেষ্টা করত। এভাবে সুভার এই মানসিকতার সঙ্গে উদ্দীপকের জুনায়েদের মানসিকতা সাদৃশ্যপূর্ণ।