1 Answers
উদ্দীপকের রিয়া 'সুভা' গল্পের সুভা নয়।
সমাজে বিভিন্ন ধরনের মানুষ বাস করে। তাদের মধ্যে কেউ শারীরিকভাবে সক্ষম, আবার কেউ অক্ষম। শারীরিকভাবে অক্ষম মানুষ সবসময়ই অবহেলার পাত্র হয়। আমরা যদি তাদের প্রতি আন্তরিক হই এবং সহানুভূতি দেখাই, তাহলে তারা আমাদের মতোই সুন্দরভাবে বাঁচতে পারবে।
উদ্দীপকে প্রতিফলিত রিয়া জন্ম থেকেই প্রতিবন্ধী। তার হাত দুটো অসাড়। ফলে তার মা তাকে সব সমস্যা থেকে আগলে রেখে পরম মমতায় বড় করেছেন। অন্যের সমালোচনা থেকে রিয়াকে আড়াল করেছেন। 'সুভা' গল্পে সুভা মুখে কথা বলতে পারত না, তবে তার মাঝে বোধশক্তি ছিল। তার বোধশক্তি দ্বারা সে অনেক কিছু বুঝে নিত। তবু সুভার মা সুভাকে নিজের কলঙ্ক ভাবতেন তিনি। সুভার ত্রুটিকে নিজের লজ্জা কলঙ্ক মনে করতেন। মা অপেক্ষা বাবা সুভাকে বেশি স্নেহ করত। প্রকৃতি ও পশুপাখির সাথে সুভার নিবিড় সম্পর্ক ছিল। গ্রাম ছেড়ে কলকাতা যাওয়ার সময় তার এই সত্তা স্পষ্ট হয়ে উঠেছে। সুভা নিজে নিজের অক্ষমতাকে ভুলে থাকার জন্য কল্পনাবিলাসী হয়ে উঠত। মনের অজান্তে, কল্পনার মধ্য দিয়ে সে অন্যের কাছে গুরুত্ব লাভ করত।
উদ্দীপকের রিয়া প্রতিবন্ধিতার দিক থেকে সুভার মতো হলেও সুভার আলাদা কিছু বৈশিষ্ট্য ছিল। সুভার প্রখর বোধশক্তি, প্রকৃতিপ্রেম ও সম্পর্ক, কল্পনাপ্রবণতা ছিল। এই দিক এবং মায়ের অনাদরের দিক থেকে রিয়া অপেক্ষা তার জীবন হয়েছে আলাদা। আর এ কারণেই বলা যায়, উদ্দীপকের রিয়া 'সুভা' গল্পের সুভা নয়।