1 Answers
হ্যাঁ, উদ্দীপকের শমসের গাজি 'পল্লিসাহিত্য' রচনার লেখকের চেতনার ধারক।
পল্লিসাহিত্য বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। বাঙালির এই প্রাণের সম্পদ আজ হারিয়ে যেতে বসেছে। পল্লিসাহিত্যের গুরুত্ব অনুধাবন করে এগুলো সংরক্ষণ ও সম্প্রসারণে সবাইকে তৎপর হতে হবে।
পল্লিসাহিত্য' প্রবন্ধে পল্লিসাহিত্যের কয়েকটি বিশেষ দিক তুলে ধরা হয়েছে। এ প্রবন্ধে লেখক পল্লিসাহিত্যের বিভিন্ন উপাদানের কথা বলতে গিয়ে পল্লিসাহিত্যের গুরুত্ব বর্ণনা করেছেন। তিনি পল্লিসাহিত্য সংরক্ষণ ও প্রসারের জন্য পল্লিসাহিত্যের বিচিত্র সম্পদ আহরণের কথা বলেছেন। কারণ তিনি মনে করেন এগুলো আমাদের অমূল্য সম্পদ। উদ্দীপকের শমসের গাজি পল্লিগীতি সম্পর্কে যুবকদের মতামত শুনে খুব খুশি হন। যুবকদের কথা তাঁর কানে মধুর মতো লাগে। কারণ তিনিও পল্লিসাহিত্যের গুরুত্ব অনুধাবন করতে পারেন। তাই যুব সমাজের মধ্যে এখানে ছড়িয়ে যাচ্ছে এবং তারা এগুলো পছন্দ করছে দেখে তার ভালো লাগে।
'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখক পল্লিসাহিত্যের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করেছেন তা আমাদের মধ্যেও ছড়িয়ে দিতে চেয়েছেন। সেই চেতনা যুব সমাজের মধ্যে বিদ্যমান দেখে উদ্দীপকের শমসের গাজির ভালো লেগেছে। তাই বলা যায় যে, উদ্দীপকের শমসের গাজি 'পল্লিসাহিত্য' রচনার লেখকের চেতনার ধারক।