উক্ত সাহিত্য প্রাচীন ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উৎস, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
4 views
1 Answers
উক্ত সাহিত্য অর্থাৎ অট্ঠকথা সাহিত্য প্রাচীন ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উৎস- বক্তব্যটি যথার্থ।
ত্রিপিটকের বিষয়বস্তু অট্ঠকথা সাহিত্যের প্রধান উপজীব্য বিষয় হলেও এতে প্রসঙ্গক্রমে প্রাচীন ভারত এবং শ্রীলংকার ধর্ম-দর্শন, সমাজ, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, ভূগোল প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে। তাই অষ্টকথাকে প্রাচীন ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে গণ্য করা হয়। অঠকথা সাহিত্যে বুদ্ধের সময়কালে প্রচলিত বিভিন্ন ধর্মীয় সঙ্ঘ ও ধর্মমত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, যা বুদ্ধের সময়কালে প্রচলিত ধর্মমতের স্বরূপ সম্পর্কে ধারণা প্রদান করে।
4 views
Answered