1 Answers
উদ্দীপকে প্রদীপের কাজে 'রানার' কবিতার রানার চরিত্রের পেশাগত দায়িত্ববোধের দিকটি ফুটে উঠেছে।
সমাজে মানুষ নানা পেশায় জড়িত থাকে। প্রত্যেকের উচিত নিজ নিজ পেশার প্রতি যত্নবান হওয়া। পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করার মধ্য দিয়েই ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ উন্নতির পথে এগিয়ে যায়। তাই পেশাগত দায়িত্ব পালনে অবহেলা করা উচিত নয়।
উদ্দীপকে স্কুল হোস্টেলের ধোপা প্রদীপের দায়িত্ববোধ ও সময়নিষ্ঠার বিষয়টি তুলে ধরা হয়েছে। সে প্রতিদিন হোস্টেলের ছাত্রদের কাপড় ধোলাই করে ইস্ত্রি করে দেয়। রাতভর সে কাপড় ইস্ত্রি করে, নিজের ব্যক্তিগত জীবনের হাসি-আনন্দ অপেক্ষা ছাত্রদের পরিচ্ছন্ন পোশাক তার কাছে বড় হয়ে ওঠে। এই বিষয়টি 'রানার' কবিতার রানারের দায়িত্ববোধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। রানারও নিজের ব্যক্তিগত জীবনের সুখ-আনন্দ বিসর্জন দিয়ে নতুন খবরের বোঝা কাঁধে রাতের পথে পথে শহর অভিমুখে ছুটে চলে। তার দায়িত্বের প্রতি সে অত্যন্ত সচেতন। তাই অন্ধকার রাতে দস্যুর ভয় অপেক্ষা তার সূর্য ওঠার ভয় বেশি। উদ্দীপকের ধোপা প্রদীপও খুব দায়িত্ব সচেতন। তার অবহেলার কারণে কাউকে যেন ময়লা কাপড়ে স্কুলে যেতে না হয় এ ব্যাপারে সে সর্বদা সজাগ থাকে।