1 Answers

"বর্ষবরণ বাঙালির অসম্প্রদায়িক চেতনার এক মহাউৎসব”- যুক্তিটি যথার্থ।

বর্ষবরণ উৎসব আজ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহাউৎসব। এ দিনে মিষ্টি বিতরণসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। বৈশাখের প্রথমদিন বর্ষবরণ উৎসব পালন করা হয়। বৈশাখের সকালবেলায় রমনা উদ্যান ও এর চারপাশের বিশাল জনস্রোতে সৃষ্টি হয় জাতীয় বন্ধন। চারুকলার ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। সমগ্র বিশ্ববিদ্যালয় এলাকা বিশাল জনসমুদ্রে পরিণত হয়। এ দিন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি ও স্তরের মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। নববর্ষকে স্বাগত জানাতে তরুণীরা লালপাড়ের সাদা শাড়ি, হাতে চুড়ি, খোপায় ফুল, গলায় ফুলের মালা এবং কপালে টিপ পরে। ছেলেরা পাঞ্জাবি ও পায়জামা পরে। এ দিন দেশের বিভিন্ন স্থানে A বৈশাখী মেলার আয়োজন করা হয়। কোনো কোনো স্থানে লোকজ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ধর্মীয় অনুভূতির পাশাপাশি এ উৎসব বাঙালি জাতির সর্বজনীনতা পেয়েছে। তাই বর্ষবরণ উৎসব আজ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহাউৎসব হিসেবে গুরুত্ব পেয়েছে।

5 views

Related Questions