1 Answers

বাঙালির একটি ধর্মীয় সামাজিক উৎসব বর্ষবরণ। বাংলা সনের প্রথমদিন নতুন বছরকে বরণ করার মাধ্যমে বর্ষবরণ উৎসব পালন করা হয়। এ উৎসব উপলক্ষে পূজা-পার্বন, মিষ্টি ও ইলিশ-পান্তা খাওয়া, ভাব-বিনিময়, হালখাতাসহ নানা প্রকার অনুষ্ঠান করা হয়। ধর্মীয় অনুভূতির পাশাপাশি এ উৎসব বাঙালি জাতির সর্বজনীনতা পেয়েছে। তাই বর্ষবরণ উৎসব আজ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহোৎসব হিসেবে গুরুত্ব পেয়েছে।

6 views

Related Questions