1 Answers
উদ্দীপকের তালিকায় উল্লিখিত বিষয়সমূহ অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ, অপরাজেয় বাংলা ও শিখা চিরন্তন লড়াকু বাঙালির চেতনার মূর্ত প্রতীক।
উদ্দীপকের তালিকায় উল্লিখিত প্রথম বিষয়টি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ শহিদদের অমর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এটি। স্মৃতিসৌধের সাত জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। যেমন- ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২-র শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধ। উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বিষয়টি হচ্ছে অপরাজেয় বাংলা। নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের প্রতীকী চিহ্ন এ ভাস্কর্য। উদ্দীপকের তালিকায় তৃতীয় বিষয়টি হচ্ছে শিখা চিরন্তন। মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহিদদের অমর স্মৃতি চির জাগরুক রাখার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন স্থাপিত হয়। উদ্দীপকে বর্ণিত এ তিনটি বিষয়ই আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসকে নির্দেশ করে।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত তালিকাটি বাঙালির প্রতিবাদী মনোভাব তথা মুক্তিযোদ্ধাদের লড়াকু চেতনার মূর্ত প্রতীক।