1 Answers

হ্যাঁ, আমি মনে করি উক্ত দাবি অর্থাৎ ৬ দফা বাঙালির জাতীয় চেতনার মূলে বিস্ফোরণ ঘটায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ৬ দফার গুরুত্ব অপরিসীম। ৬ দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা তুলে ধরে। আইয়ুব সরকার একে 'বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি' হিসেবে আখ্যায়িত করলেও এ কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এ ৬ দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে। ৬ দফাভিত্তিক স্বাধিকার আন্দোলন ১৯৬৯-এ গণআন্দোলনের পথ ধরে ১৯৭১-এ মুক্তিযুদ্ধে রূপ নেয়। কারণ এ দাবিনামায় পশ্চিমা শাসকগোষ্ঠীর বৈষম্য ও অবিচার থেকে বাঙালির মুক্তির আভাস ছিল, যা পূর্ব পাকিস্তানের জনগণকে প্রতিবাদী হয়ে উঠতে অনুপ্রাণিত করেছিল। ফলে স্বাধিকার আন্দোলন ক্রমশ বেগবান হতে থাকে। বিভিন্ন পর্যায় অতিক্রম করে এক পর্যায়ে স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতা আন্দোলনে। সংঘটিত হয় মহান মুক্তিযুদ্ধ। পরাধীনতার কবল থেকে মুক্ত হয় বাংলাদেশ। অতএব বলা যায়, উক্ত দাবি অর্থাৎ ৬ দফা দাবি বাঙালির জাতীয় চেতনার মূলে বিস্ফোরণ ঘটায়- উক্তিটি যথার্থ ও যুক্তিসংগত।

4 views

Related Questions