তুমি কি মনে কর লুসির চিন্তাচেতনা বাঙালি জাতীয়তাবাদ বিকাশের অন্তরায়? যুক্তিসহ লেখ। (উচ্চতর দক্ষতা)
1 Answers
হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের লুসির চিন্তাচেতনা বাঙালি জাতীয়তাবাদ বিকাশের বড় অন্তরায়।
ভাষা আন্দোলনের চেতনা বলতে যা বোঝায়, তা তার মধ্যে আছে বলে মনে হয় না। বাঙালি জাতি নিজেদের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছে। এটি পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। কেননা কেবল নিজ মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠায় কেউ এরূপ সংগ্রাম করার নজির নেই। এমন অপরিসীম প্রেম, ত্যাগ-তিতিক্ষা ও ভালোবাসা থাকলেই কেবল নিজ জীবনের মায়া ত্যাগ করা সম্ভব। আর এর মাধ্যমে প্রাপ্ত ভাষার মানরক্ষা করাও বর্তমান প্রজন্মের দায়িত্ব। ভাষার প্রশ্নে নিজ ভাষার ওপর অন্যকোনো ভাষার প্রাধান্য কোনোভাবেই থাকতে পারে না। বিশেষ প্রয়োজনে বিদেশি ভাষা গ্রহণ করতে কোনো দোষ নেই। কিন্তু অহেতুক নিজ ভাষা বাদ দিয়ে অন্য ভাষাকে প্রাধান্য দেওয়ার কোনো অর্থ হয় না। এটি ভাষাশহিদদের সাথে উপহাসের শামিল, যা আমাদের অস্তিত্বকে অস্বীকার করার মতো। তাই লুসির চিন্তাচেতনাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। যেখানে আমাদের ভাষাই যথেষ্ট সমৃদ্ধ, সেক্ষেত্রে অনর্থক অন্য ভাষাকে প্রাধান্য দেওয়া বাঙালি জাতীয়তাবাদের অন্তরায় ছাড়া আর কিছুই নয়।