1 Answers
প্রদীপের বড় ভাইয়ের বিয়ের ব্যাপারে যে বাধার সৃষ্টি হয়েছে তা তৎকালীন বাংলার সমাজের অগ্রগতির অন্তরায় ছিল বলে আমি মনে করি।
প্রাচীন বাংলার আর্য সমাজের জাতিভেদ প্রথা ছিল সে সমাজের জন্যে একটি বড় অভিশাপ। এ বর্ণভেদ প্রথা সমাজের অগ্রগতিকে চরমভাবে ব্যাহত করেছিল। সমাজে নিচু বর্ণের মানুষের কোনো অধিকার ছিল না। তারা উঁচু বর্ণের লোকদের দ্বারা নির্যাতিত হতো। ফলে সমাজে ব্রাহ্মণদের অত্যাচারে শূদ্রদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। নির্যাতনের জাঁতাকলে পিষ্ট হতে হতে নিচু বর্ণের মানুষেরা তাদের স্বকীয়তা হারিয়ে ফেলেছিল। তাছাড়া সমাজে ব্রাহ্মণরা নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে যেকোনো প্রহসনমূলক কর্মকাণ্ড সম্পাদনে দ্বিধাবোধ করতো না। ফলে সমাজের নিচু বর্ণের লোকেরা নানা অত্যাচারে অতিষ্ঠ হতে হতে নিজেদের অধিকারকে বিসর্জন দিয়েছিল। ফলে সমাজে উঁচু শ্রেণির মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি থাকলেও নিচু শ্রেণি ভোগ করতো অনাহারের ক্লিষ্ঠতা। ফলে সমাজের উন্নয়নের ধারা ব্যাপকভাবে ব্যাহত হয়।
পরিশেষে বলা যায় যে, প্রাচীন বাংলার আর্য সমাজ ছিল বড় মাছ ছোট মাছকে গিলে খাওয়ার মতো এক প্রহসনমূলক পুকুর যা সেই সমাজের উন্নতির প্রধান অন্তরায় ছিল।