1 Answers
স্বাধীন মানুষ হওয়ার ক্ষেত্রে প্রদীপের আত্মমূল্যায়নেরও দরকার আছে বলে আমি মনে করি। এর বিশ্লেষণে বলা যায়- যেকোনো কাজ করার পর বা যেকোনো কথা েেশানা বা বলা বা কোনো বিশেষ বিষয়ে ক্রিয়া-প্রতিক্রিয়া করার পর যখন আমরা আত্মমূল্যায়ন করতে পারি বা অন্যকে মূল্যায়নের সুযোগ দিই, তখন আমরা সে বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করি। এতে নিজের সম্পর্কে আমরা আরও ভালো জানতে পারি। লোকেরা যখন ব্যভিচারিণী মারিয়া মান্দালিনীকে যীশুর কাছে ধরে এনেছিল, তখন তারা তাকে পাথর ছুড়ে মারার পরিকল্পনা করেছিল। তখন যীশু উপস্থিত জনতাকে বলেছিলেন, "তোমাদের মধ্যে যার কোনো পাপ নেই, সে-ই আগে পাথর ছুড়ক।" তখন সবাই একে একে সরে পড়েছিল। তেমনি উদ্দীপকে প্রণয় তার বন্ধুর মন্দ দিকটি তুলে ধরে তাকে আত্মমূল্যায়নের সুযোগ করে দেয়। স্বাধীন মানুষ হওয়ার ক্ষেত্রে এর প্রয়োজন আছে। তবেই সবাই আত্মমূল্যায়ন করে স্বাধীন মানুষ হতে পারবে।
মূলকথা: স্বাধীন মানুষ হওয়ার ক্ষেত্রে আত্মমূল্যায়ন প্রয়োজন আছে।