1 Answers

রনির গৃহের পরিবেশ ও তার মা-বাবার দাম্পত্য জীবনের কারণে রনি বখাটে হয়ে যায়। তার মানসিক স্বাস্থ্যের হানি ঘটে।

মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজন সঠিক সামাজিকীকরণ ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, সামাজিক নীতি ও পরিকল্পনা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা।

মানসিক স্বাস্থ্যের সামাজিক ও সাংস্কৃতিক উপাদান যা রনির মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবে। এছাড়া প্রয়োজন মনস্তাত্ত্বিক বিকাশ যা মনোসামাজিক উপাদানের অন্তর্ভুক্ত। মনস্তাত্ত্বিক বিকাশ বলতে বোঝায় ব্যক্তির আবেগীয়, বুদ্ধিবৃত্তিগত ও জ্ঞান সম্পর্কিত বিকাশ। এগুলো রনির সামাজিকীকরণ প্রক্রিয়ার সহায়ক হিসেবে কাজ করবে।

সুতরাং বলা যায়, রনির মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপর আলোচিত উপাদানগুলো সহায়ক ভূমিকা পালন করবে।

4 views

Related Questions