ব্যবসায়টি টিকিয়ে রাখতে কোন বিষয়টি সহায়তা করতে পারে বলে তুমি মনে করো? আলোচনা করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
ব্যবসায়টি টিকিয়ে রাখতে বিক্রয়িকতা গুণসম্পন্ন আদর্শ বিক্রয়কর্মী সহায়তা করতে পারে বলে আমি মনে করি।
একজন আদর্শ বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বিক্রি করতে সক্ষম হন। তার জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, প্রশিক্ষণ প্রভৃতি কাজে লাগিয়ে তিনি ক্রেতা আকর্ষণ করতে পারেন। বিক্রয়কর্মীর দক্ষতার ওপরই প্রতিষ্ঠানের বিক্রি বাড়ার পরিমাণ নির্ভর করে।
উদ্দীপকের ইফরান ছুটির পর স্কুল গেটে একজন লোককে গাড়িতে করে কিছু কাগজ বিলি করতে দেখে। কাগজে লেখা ছিল, তাদের বাজারে নতুন একটি স্টেশনারি দোকান খুলতে যাচ্ছে। সেখানে স্কুল- কলেজের শিক্ষার্থীদের জন্য খাতাপত্র, কলম, পেন্সিলসহ অন্যান্য জিনিসপত্র কম মূল্যে পাওয়া যাবে। তাতে আরও লেখা ছিল, দক্ষতাসম্পন্ন আদর্শ বিক্রয়কর্মীর মাধ্যমে দোকানটি পরিচালিত হবে। স্টেশনারি দোকানটির ব্যবসায়িক কাজ বিক্রয়কর্মীর মাধ্যমে সম্পন্ন হবে। এ কর্মী সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগ করে থাকেন। এক্ষেত্রে তিনি তার বাচনভঙ্গি, সদালাপ, পেশাগত জ্ঞান, নৈতিকতা প্রভৃতির মাধ্যমে ক্রেতাদের পণ্য কিনতে আগ্রহী করে তুলবে। বিক্রয়কর্মীর কৌশল বা দক্ষতার মাধ্যমে সম্ভাব্য ক্রেতা প্রকৃত ক্রেতায় পরিণত হবে। এতে কাঙ্ক্ষিত পরিমাণে বিক্রির মাধ্যমে মুনাফা অর্জিত হবে। আর তা প্রতিষ্ঠানটিকে বাজারে টিকে থাকতে সাহায্য করবে। তাই বলা যায়, আদর্শ বিক্রয়কর্মী স্টেশনারি দোকানের ব্যবসায়টি টিকিয়ে রাখতে সহায়তা করতে পারবেন।