1 Answers

উদ্দীপকের প্রধান ধর্মীয় গ্রন্থগুলো হলো- বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ এবং মহাভারত। এসব ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে মানুষের মনুষ্যত্ব সৃষ্টি হয়। যার ধর্মীয় জ্ঞান নেই তার মনুষ্যত্ব নেই। আর সে মানুষ পশুর সমান। হিন্দুধর্মমতে যে ব্যক্তি ধর্মীয় রীতিনীতি পালন করে সে ব্যক্তির পশু প্রবৃত্তির বিনাশ ঘটে জেগে ওঠে মানবিকতা ও পবিত্রতার এক বিশুদ্ধ কল্যাণ অনুভূতি। মানুষ জানতে পারে অপরের কল্যাণবোধই ধর্ম। মনুসংহিতায় বেদ, স্মৃতি, সদাচার এবং বিবেকের বাণী এ চারটিকে বলা হয়েছে ধর্মের সাধারণ লক্ষণ।

'বেদ স্মৃতিঃ সদাচারঃ স্বস্য চ লক্ষণম্ ॥
এতচ্চতুর্বিধং প্রাহুঃ সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম্ ॥' ( মনুসংহিতা, ২/১২)

অর্থাৎ বেদ, স্মৃতি, সদাচার ও বিবেকের বাণী এ চারটি ধর্মের সাধারণ লক্ষণ। বেদে বিশ্বাস রেখে স্মৃতিশাস্ত্রের অনুশাসন মেনে এবং মহাপুরুষদের আচরিত কার্যক্রম তথা সদাচার থেকে সিদ্ধান্ত নিয়ে জীবন চালাতে হয়। আর এতেও যদি সমাধান না হয় তখন নিজের বিবেকের দ্বারা সিদ্ধান্ত নিতে হয়। কাজে লাগাতে হয়। নিজের অভিজ্ঞতালব্ধ কর্তব্য-অকর্তব্যকে। আর প্রত্যেকের মাঝে যখন একতা বিস্তৃত চিন্তার উদয় হয় তখনই সমাজে ধর্মের স্পষ্ট রূপ ফুটে ওঠে এবং শান্তি প্রতিষ্ঠা পায়।

5 views

Related Questions