1 Answers

উদ্দীপকে উল্লিখিত 'ঘটনা অর্থাৎ সড়ক দূর্ঘটনা রোধে গাড়ি চালকদেরকে সচেতন এবং যোগ্য করে তুলতে হবে বলে আমি মনে করি।

কতিপয় পদক্ষেপ গ্রহণ করতে পারলে সড়ককে নিরাপদ ও দূর্ঘটনামুক্ত রাখা যাবে। উদ্দীপকের সীমা পত্রিকায় সড়ক দুর্ঘটনার কথা জানতে পেরেছে। এর কারণে আহত সদস্যের সাথে সাথে তার পরিবারও দুর্দশার শিকার হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা জরুরি। চালক নিয়োগের জন্য উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণসহ যোগ্যতা নির্ধারণপূর্বক নিয়োগ দেওয়া, গাড়ির চালককে ট্রাফিক আইন কানুন ও নিয়মশৃঙ্খলা মেনে গাড়ি চালাতে উদ্বুদ্ধ করা এবং সাইড, সিগন্যাল, গতি মেনে সতর্কভাবে গাড়ি চালাতে গাড়ি চালককে উৎসাহিত করা, বেপরোয়া ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো, গাড়িতে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন না করা, অন্য গাড়িকে ওভারটেকিং না করার বিষয়ে চালকদের সচেতন করা এবং তাদেরকে আইন মানতে উদ্বুদ্ধ করা। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার মাধ্যমকে ভূমিকা পালনে উৎসাহিত করা। কাজেই উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, গাড়ি চালকরা সচেতন হলেই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে বলে আমি মনে করি।

4 views

Related Questions