1 Answers

হ্যাঁ, আমি মনে করি, শুধু শহরের বাসিন্দাই নয়, এ ধরনের সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধে রাষ্ট্রেরও কিছু করণীয় রয়েছে।

সাধারণত দেশের সকল নাগরিকদের ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ একত্রে জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত হয়। তাই জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে ব্যক্তিগত ও সমষ্টিগত উভয় সম্পদের সংরক্ষণ বোঝায়। এসব সম্পদ সংরক্ষণে শুধু নাগরিকের ভূমিকাই যথেষ্ট নয়। এজন্য রাষ্ট্রেরও অনেক দায়িত্ব ও কার্যাবলি সম্পাদন করতে হয়। যেমন: জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য যেসব ব্যবস্থা আছে সেগুলো যথাযথভাবে কার্যকরের ব্যবস্থা করা। সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা, পশুপাখি শিকার করা ইত্যাদিকে জাতীয় সম্পদের ক্ষতিসাধন হিসেবে গণ্য করা। এসব সম্পদের উন্নয়ন ও বৃদ্ধিসাধনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এছাড়াও এসব সম্পদ সংরক্ষণ ও তত্ত্বাবধানের জন্য নির্ধারিত সংস্থার দায়িত্ব ও কর্তব্য উক্ত সংস্থার দলিলে লিপিবদ্ধ থাকতে হবে। এসব দায়িত্ব পালনের জন্য নাগরিকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একটি রাষ্ট্র উপরিউক্ত কার্যাবলিগুলো সম্পাদনের মাধ্যমে রাষ্ট্রের জাতীয় সম্পদ সম্পূর্ণরূপ সংরক্ষণ করতে পারে। 

সুতরাং নিশ্চিতভারেই বলা যায়, শুধু শহরের বাসিন্দা তথা রাষ্ট্রের নাগরিকই নয়; জাতীয় সম্পদ সংরক্ষণে স্বয়ং রাষ্ট্রেরও ব্যাপক ভূমিকা রয়েছে।

5 views

Related Questions