1 Answers

হ্যাঁ, আমি মনে করি, এ ধরনের সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে।

বাংলাদেশের অর্থনীতিতে কৃষিজ, বনজ, মৎস্য, খনিজ, সৌর, পানি ইত্যাদি প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা বিধান এবং উন্নত জীবনমান নিশ্চিত করা সম্ভব। প্রাকৃতিক এসব সম্পদই অর্থনৈতিক উন্নয়নের পথ ত্বরান্বিত করবে। বাংলাদেশের মাটি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, মানুষের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি ঘরবাড়ি, কলকারখানা, পুল, রাস্তাঘাট, শহর, উপশহর নির্মাণে বাংলাদেশের উর্বর ভূমির ব্যাপক চাহিদা বেড়ে গেছে। এজন্য পরিকল্পিতভাবে প্রাকৃতিক সম্পদ হিসেবে মাটির ব্যবহার না করা হলে জাতীয় জীবনে বিপর্যয় ঘটে যেতে পারে। সে কারণে বাংলাদেশের উর্বর মাটির ব্যবহার আরও বেশি পরিকল্পিতভাবে করতে হবে। দেশের খনিজ, বনজ, সৌরসহ সকল প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার পথে অগ্রসর হচ্ছে। দেশের জাতীয় আয়ের সিংহভাগই আসে এসব সম্পদকে কাজে লাগানোর মাধ্যমে। এর *ফলে দেশের মানুষের অর্থনৈতিক জীবন উন্নত হচ্ছে। মানুষ খাদ্যশস্য উৎপাদন, বনজ সম্পদের ব্যবহার প্রাকৃতিক অন্যান্য সম্পদের ব্যবহারে আরও বেশি আগ্রহী ও সচেতন হচ্ছে।

উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলতে পারি, প্রাকৃতিক সম্পদ ও মানুষের নানামুখী অর্থনৈতিক কর্মকান্ডে দেশের অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, মানুষ উন্নত জীবনের স্বপ্নে এগিয়ে যাচ্ছে।

4 views

Related Questions