উক্ত সম্পদের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কতটুকু উন্নয়ন করতে পারে- মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে খনিজ সম্পদের কথা বলা হয়েছে। বাংলাদেশে যেসব খনিজ সম্পদ উত্তোলন করা হয় এবং যেসব খনিজ সম্পদ উত্তোলনের সম্ভাবনা রয়েছে তা উত্তোলন করা হলে বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধি অর্জন করতে পারবে।
বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ একটি দেশ। গ্যাস খনি থেকে প্রতিবছর প্রচুর পরিমাণে গ্যাস উত্তোলন করে বাংলাদেশ। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় এ গ্যাস। গ্যাস রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এছাড়া আমাদের দেশে কয়লা, তেল, চুনাপাথরসহ নানা ধরনের মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। এসব খনিজ সম্পদ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বঙ্গোপসাগরের তলদেশেও গ্যাস আবিষ্কৃত হয়েছে। সেখানে আরও অনেক ধরনের প্রাণিজ এবং খনিজ পদার্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব সম্পদ উত্তোলন করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে। যা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।