1 Answers

উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি থেকে উত্তরণ শাকিল নিজেই করতে পারে। 

শাকিল পড়ালেখায় অমনোযোগী। শ্রেণিতে শিক্ষক কোনো প্রশ্ন করলে তার হাত-পা কাঁপে, জিহবা শুকিয়ে যায়, বুক ধড়ফড় করে। এগুলো নেতিবাচক মানসিক চাপের লক্ষণ। নেতিবাচক মানসিক চাপ থেকে রক্ষার জন্য শাকিল যা যা করতে পারে-

i. যেকোনো বেদনাদায়ক অবস্থায় বা দুর্ঘটনায় মনোবল বজায় রাখতে হবে।

ii. যেকোনো সমস্যায় ধৈর্যধারণ করতে হবে। 

iii. পারিবারিক কোনো বিষয় মানসিক চাপের কারণ হলে পরিবারের সবাই আলোচনা করে তা মোকাবেলা করতে হবে।

iv. কারো বৈষম্যমূলক কোনো আচরণে মন খারাপ হলে তার সাথে কথা বলে নিজের মনের অবস্থা বোঝানোর চেষ্টা করতে হবে। 

V. পরীক্ষায় খারাপ করে যাতে হতাশায় পড়তে না হয় সেজন্য সময়মতো ভালোভাবে পড়াশোনা করতে হবে। 

vi. সময় পরিকল্পনা বা কর্ম পরিকল্পনা করে চললে সময়মতো সব কাজ শেষ হবে। ফলে মানসিক চাপ সৃষ্টি হবে না এবং জীবনে সফলতা আসবে। 

vii. মনে যদি কোনো আতঙ্ক, ভয় বা দুর্ভাবনার সৃষ্টি হয় তা থেকে মুক্তির জন্য বিষয়টি নিয়ে বিশ্বস্ত নির্ভরযোগ্য বন্ধু-বান্ধব, আত্মীয়- স্বজন বা শিক্ষকের সাথে আলাপ করতে হবে। 

viii. বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। ভালো ও সৎ মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে।

ix. কেউ বিরক্ত করলে বা অযৌক্তিক কোনো কথা বললে দৃঢ়তার সাথে তা মোকাবেলা করতে হবে। 

উপরিউক্ত উপায়ে শাকিল বর্তমান পরিস্থিতিতি থেকে উত্তরণ করতে পারবে।

5 views

Related Questions