1 Answers

সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা-বাবাকে পর্যাপ্ত সময় দিতে হয়। মা-বাবার সাহচর্য শিশুর একটি চাহিদা। প্রত্যেক শিশু রাতে ঘুমানোর আগে মা-বাবাকে কাছে পেতে চায়। অনেক সময় তারা সারাদিনের কর্মকাণ্ড বাবা-মাকে বলতে পছন্দ করে। জীবনের প্রথম কয়েক বছর শিশুকে বেশি কাছে রাখা, শারীরিক সংস্পর্শ, শিশুকে আদর-স্নেহ করা ইত্যাদি বিষয় শিশুর সাথে মা-বাবার বন্ধনকে সুদৃঢ় করে। রাতে শিশুর আশেপাশে মা-বাবার উপস্থিতি তার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে। সঠিক বিকাশের জন্য জমিলাকে তার সন্তানদের পর্যাপ্ত সময় দিতে হবে। বাবা-মায়ের কাছ থেকে পর্যাপ্ত সময় পাওয়া জীবনের প্রথম বছরগুলোতে শিশুর বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়ার জন্য তাদের খাওয়ানোর দায়িত্ব বাবা-মাকে পালন করতে হবে। এর ফলে তাদের সাথে সন্তানদের সম্পর্ক ঘনিষ্ঠ হবে এবং তাদের প্রতি আকর্ষণ বাড়বে। বাবা-মায়ের উচিত তাদের সাথে খেলা করা, গান ও ছড়া শোনানো এবং গল্প করা। এতে তাদের সামাজিক ও মানসিক বিকাশ ভালো হবে। মাঝে মাঝে সন্তানদের বাইরে বেড়াতে নিয়ে যেতে হবে (চিড়িয়াখানা, পার্ক ইত্যাদি)। পারিবারিক বিভিন্ন কাজ যেমন- গাছে পানি দেওয়া, ঘর পরিষ্কার করা ইত্যাদি কাজে তাদের সাথে নিতে হবে। এতে তাদের নিজের দক্ষতা সম্পর্কে আস্থা তৈরি হবে।

সুতরাং, জমিলা তার শাশুড়ির পরামর্শ মেনে চললে সন্তানদের সুষ্ঠু বিকাশ ঘটবে। তাই আমি একমত যে, শাশুড়ির পরামর্শই পারে জমিলার সন্তানের উজ্জ্বল ভবিষ্যত রচনা করতে।

4 views

Related Questions