1 Answers
"উদ্দীপকের সমিতির মতোই মধ্যযুগে একটি সংগঠন মুসলমানদের মধ্যে নবজাগরণ সৃষ্টি করেছিল"- উক্তিটি যথার্থ।
ভারতীয় মুসলমানদের মধ্য থেকে কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামী দূর করে তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্য নিয়ে ১৮৬৩ সালে নওয়াব আব্দুল লতিফ কোলকাতায় মোহামেডান লিটারারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন। মুসলমানদের ইংরেজি ভাষার মাধ্যমে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে হিন্দু ও ইংরেজদের সমক্ষ করে তোলাই ছিল এই সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য। তিনি মুসলমানদের মধ্যে শিক্ষা প্রসারের উপায় উদ্ভাবনের জন্য আলোচনা সভার আয়োজন করেন। সোসাইটি মুসলমানদের ক্ষয়িষ্ণু আত্মবিশ্বাস ফিরিয়ে আনা, আধুনিক শিক্ষা প্রবর্তন ও বুদ্ধিবৃত্তিক আলোচনার দ্বারা সমাজ উন্নয়নের নতুন ধারার প্রবর্তনের মাধ্যমে শাসক ও শাসিতের মধ্যে এক নির্ভরযোগ্য সেতু স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। মুসলমানদের জন্য এই ধরনের সর্বপ্রথম সংগঠন হিসেবে মোহামেডান লিটারারি সোসাইট কালক্রমে মুসলমানদের প্রভূত কল্যাণ সাধন করে।
পরিশেষে তাই বলা যায়, নওয়াব আব্দুল লতিফ প্রতিষ্ঠিত মোহামেডান লিটারেরি সোসাইটি মুসলমানদের মধ্যে নবজাগরণ সৃষ্টি করেছিল।