'পারিবারিক বিপর্যয়ে আর্থিক সংকট মুখ্য'- উদ্দীপকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
প্রতিটি শিশুই পরিবার থেকে আদর-ভালোবাসা, নিরাপত্তা ও বিশ্বাস পেতে চায়। তার জীবন চলার পথে যখন এগুলো বাধাগ্রস্ত হয় তখন তাকে বলে পারিবারিক বিপর্যয়।
মা-বাবার অসুস্থতা, মৃত্যুজনিত শূন্যতা, মা-বাবার পৃথক অবস্থান বা বিবাহ বিচ্ছেদ অথবা পরিবারের ভাঙ্গনের কারণে পারিবারিক বিপর্যয় হতে পারে। আর এই বিপর্যয়ের প্রধান কারণ হচ্ছে আর্থিক সংকট।
লীনার বাবার মাসিক আয় কম। ফলে তাদের পরিবারে আর্থিক সংকট লেগে থাকে। আর এ কারণে তাদের মা-বাবার মধ্যে মনোমালিন্য হয়ে থাকে। মা-বাবার মৃত্যু সবচেয়ে বড় বিপর্যয়। কারণ বাবাই বেশির ভাগ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। তার অভাবে এই সংকট তীব্র আকার ধারণ করে। পরিবারের শিশুদের ভরণ-পোষণ, লেখাপড়ার খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। মায়ের মৃত্যুতেও সন্তানরা দেখাশোনা, যত্ন ও পরিচর্যার অবহেলায় পড়ে। বাবার দীর্ঘদিনের অসুস্থতাও পরিবারের বিপর্যয় সৃষ্টি করে। এক্ষেত্রে দীর্ঘদিনের অসুস্থতায় টাকা খরচ হলে আর্থিক সংকট দেখা দেয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, আর্থিক সংকট পারিবারিক বিপর্যয়ে মুখ্য বিষয়।