1 Answers
হ্যাঁ আমি মনে করি, বাংলাদেশের উন্নয়নে উদ্দীপকের প্রশাসনটি মুখ্য ভূমিকা পালন করে।
উদ্দীপকে যে প্রশাসনের আলোচনা করা হয়েছে সেটি হলো কেন্দ্রীয় প্রশাসন। সচিবালয় বাংলাদেশ প্রশাসনব্যবস্থার কেন্দ্রে অবস্থিত। মন্ত্রণালয়ের যাবতীয় কাজের ভার সচিবের ওপর ন্যস্ত থাকে। তিনি মন্ত্রীকে যাবতীয় কাজে সহায়তা করেন। মন্ত্রণালয় পরিচালনার ব্যাপারে মন্ত্রী সচিবের নিকট হতে সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ গ্রহণ করেন। বাংলাদেশের প্রশাসন হচ্ছে আমলাতান্ত্রিক। প্রশাসনিক কাঠামোর পদসোপান অনুযায়ী সর্বনিম্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে সহকারী সচিব। প্রশাসনিক কর্মকাণ্ড এ কাঠামো স্তরের মধ্য দিয়েই বাস্তবায়িত হয়। একটি মন্ত্রণালয়ের অধীনে একাধিক সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব বা অধস্তন কর্মকর্তা থাকতে পারেন। তবে কর্মকর্তাদের সংখ্যা কতজন হবে তা মন্ত্রণালয়ের গুরুত্ব ও কার্যাবলি ব্যাপকতার ওপর নির্ভর করে। সচিবালয়ে গৃহীত সিদ্ধান্ত বিভাগে প্রেরিত হয়। এগুলো আবার জেলা প্রশাসনে এবং উপজেলা প্রশাসনে প্রেরিত হয়। তাই দেখা যায় যে, সচিবালয়, বাংলাদেশ প্রশাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে অবস্থিত। সকল বিভাগ, দপ্তর ও সংস্থাসমূহ সচিবালয়ের কাছে দায়ী। সচিবালয়ে সরকারি সিদ্ধান্ত সঠিকভাবে প্রণয়ন করতে পারলেই দেশ ও দেশের জনগণ সেই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দেশের উন্নতি সাধন করতে পারবে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের উন্নয়নে কেন্দ্রীয় প্রশাসনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।