1 Answers

সকল ব্যাংকই বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ব্যাপক ভূমিকা পালন করে- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।

ব্যাংক হলো জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণগ্রহীতাদের বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান করার প্রতিষ্ঠান। অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে কৃষি ব্যাংক ছাড়াও সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও রূপালী ব্যাংকের স্ব স্ব বার্ষিক কৃষি ও পল্লি ঋণ কর্মসূচিতে স্বকর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে দারিদ্র্য নিরসনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণদান কর্মসূচি যথাযথ গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। কৃষি ও পল্লি ঋণখাতে এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের বার্ষিক ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার ন্যূনতম শতকরা ২৫ ভাগ দারিদ্র্য বিমোচনের জন্য নির্ধারিত রাখতে হয়। বেসরকারি সংস্থাসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে এ ঋণ সরবরাহ করা হয় এবং এক্ষেত্রে ব্যাংকসমূহের নিজস্ব কর্মসূচি রয়েছে। উদ্দীপকে দেখা যায়, মেহেরপুরে জনগণের জন্য যে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে তা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। এ ব্যাংক যেমন কৃষকদের বিভিন্ন ধরণের কৃষি উপকরণ ক্রয়ের জন্য ঋণ সহায়তা দিয়ে কৃষকের দারিদ্র্য নিরসনে ভূমিকা পালন করছে তেমনি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকসহ গ্রামীণ ব্যাংক নানা ধরনের ঋণ সহায়তা দিয়ে দেশের মাষের দারিদ্র্য বিমোচনে ভূমিকা পালন করছে। অতএব উদ্দীপকের আলোকে বলা যায়, সকল ব্যাংকই বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ব্যাপক ভূমিকা পালন করে।

4 views

Related Questions