1 Answers
অধিকার সুরক্ষা ও আইনের শাসন সংরক্ষণে উক্ত বিভাগ অর্থাৎ বিচার বিভাগের ব্যাপক ভূমিকা রয়েছে।
বিচার বিভাগ গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের স্বাধীনতা রক্ষার ব্যবস্থা করে থাকে। ব্যক্তির মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য বিচার বিভাগ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে পারে। অন্যভাবে বলা যেতে পারে, বিচার বিভাগ ব্যক্তিস্বাধীনতা রক্ষা করে। নাগরিকদের নাগরিক অধিকারও সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার রক্ষা করার মাধ্যমেই এ বিভাগ ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে। এ অধিকার সংরক্ষণ করতে গিয়ে বিচার বিভাগকে কয়েকটি বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। এ পদ্ধতিগুলো হচ্ছে, ম্যানডেমাস রিট, সার্টিওয়ারি রিট, প্রহিবিশন রিট, হেবিয়াস কর্পাস রিট এবং কোওয়ারেন্টো রিট ইত্যাদি। এ সকল রিট আবেদন বা হুকুমনামাগুলো জারি করার ক্ষমতা বিচার বিভাগের রয়েছে। এগুলোর মাধ্যমে অধিকার বঞ্চিত যেকোনো ব্যক্তির আবেদনক্রমে বিচার বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষকে বিচারের জন্য আদালতে হাজির হবার নির্দেশ দিতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিচার বিভাগ মানবাধিকার সংরক্ষণে স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রিট জারি করেছে, যা জনমহলে বেশ প্রশংসিত হয়েছে।
উপরিউক্ত আলোচনা শেষে একথা অনস্বীকার্য- প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ।