1 Answers
উদ্দীপকটিতে সংবিধানের পঞ্চম সংশোধনী সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে। এ সংশোধনীর মাধ্যমে আইনের শাসন রুদ্ধ হয়।
১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৯৭৯ সালের ৫ এপ্রিল বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী আইন জাতীয় সংসদে গৃহীত হয়। এ সংশোধনীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গকে হত্যার পর ১৯৭৯ সালের ৯ই এপ্রিল পর্যন্ত অসাংবিধানিক সরকারগুলো যে সমস্ত সামরিক আইনসহ বিভিন্ন অধ্যাদেশ, আদেশ জারি করে সবকিছুকে আইনগত বৈধতা দেয়া হয়।
এ সময় ইনডেমনিটি আইন জারি করা হয়। ইনডেমনিটির আভিধানিক অর্থ কাউকে নিরাপদ করা বা নিরাপত্তা বিধান করা। বাংলাদেশের কোনো আদালতে জাতির পিতা ও তার পরিবারবর্গ এবং জাতীয় চার নেতাকে হত্যাকারী এসব অপরাধীর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়া যাবে না এই মর্মে হত্যাকারীদের ইনডেমনিটি বা নিরাপত্তা বিধান করা হয়েছিল। এটি একটি মানবতাবিরোধী অধ্যাদেশ। জিয়া প্রবর্তিত এই কালো অধ্যাদেশের মাধ্যমে হত্যাকারীদের বিচার করা যাবে না এ মর্মে সাংবিধানিক নিশ্চয়তা দেওয়ায় বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করা হয়েছে।
উপরের আলোচনার পরিশেষে তাই বলা যায়, সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে আইনের শাসন রুদ্ধ হয়।