1 Answers

আইনের শাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রয়োজন।
আইনের শাসনের অর্থ হচ্ছে আইনের দৃষ্টিতে সকলে সমান। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা নির্বিশেষে সকলে আইনের সমান সুযোগ লাভ করবে। এছাড়া সমাজ ও রাষ্ট্রে আইনের নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা পায়। কেননা গণতন্ত্র হলো জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত শাসনব্যবস্থা। গণতন্ত্রে সবাই সমান। এতে জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্বিশেষে সবাই সমান সুযোগ বা অধিকার ভোগ করে, যা আইনের শাসনের মূলকথা।

4 views

Related Questions