1 Answers
আইনের শাসন হলো রাষ্ট্র পরিচালনার নীতি বিশেষ, যেখানে আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান এবং আইনের স্থান সবকিছুর উর্ধ্বে। অর্থাৎ, আইনের শাসন হলো এমন এক পরিবেশ যা সব নাগরিকের জন্য সমান সুযোগ ও সমান শান্তি বিধান করে, যেখানে সবাই সমানভাবে আইনের আশ্রয় লাভ করতে পারে, যেখানে আইনই মুখ্য এবং বিশেষ কারও জন্য বিশেষ ব্যবস্থা অনুপস্থিত। আইনের শাসন ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব।
5 views
Answered