1 Answers

দ্বৈত শাসন বলতে ইংরেজ কোম্পানি ও বাংলার নবাবের সমন্বয়ে ভারতীয় উপমহাদেশে রবার্ট ক্লাইভ প্রবর্তিত শাসনব্যবস্থাকে বোঝায়।
১৭৬৫ সালে প্রণীত এ শাসনব্যবস্থায় নিযামত বা বাংলার আইনশৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে। অন্যদিকে রাজস্ব আদায়, দেওয়ানি সংক্রান্ত বিচার, জমিজমার বিবাদ সংক্রান্ত বিচার কোম্পানির ওপর ন্যস্ত হয়। বাংলার শাসনের দায়িত্ব এভাবে দুটি পৃথক সংস্থার হাতে চলে যাওয়াই দ্বৈত শাসন।

76 views Answered

Related Questions

Next steps