1 Answers

নাগরিক জীবনে আইনের শাসনের গুরুত্ব অপরিসীম।
আইনের শাসনের অর্থ হচ্ছে- কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন। আইনের শাসন না থাকলে নাগরিকদের স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ, সাম্য কিছুই থাকে না। তাই সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন অপরিহার্য। আইনের শাসনের অভাবে অবিশ্বাস, আন্দোলন ও বিপ্লব অবশ্যম্ভাবী হয়ে ওঠে এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দেয়। সর্বোপরি আইনের শাসন শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে। ফলে সরকার স্থায়িত্ব লাভ করে এবং রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই নাগরিক জীবনে আইনের শাসনের গুরুত্ব অনস্বীকার্য।

6 views

Related Questions