1 Answers

আইনের দৃষ্টিতে সব নাগরিকের সমান অধিকার প্রাপ্তির সুযোগকে আইনের শাসন বলে। আইনের শাসন শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখে।
আইনের শাসন বিদ্যমান থাকলে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয়। জাতি-ধর্ম- বর্ণ, লিঙ্গ-পেশা নির্বিশেষে সবাই আইনের সমান আশ্রয় লাভ করতে পারে। ফলে ধনী-দরিদ্র, সবল-দুর্বল সবাই আইনের সমান অধিকার ভোগ করতে পারে। শাসকের প্রতি শাসিতের অভিযোগ থাকে না। এ কারণে শাসক ও শাসিতের সুসম্পর্কের জন্য আইনের শাসন প্রয়োজন।

5 views

Related Questions