1 Answers

মৌলিক অধিকার সংরক্ষণে শেষোক্ত প্রতিষ্ঠানটির তথা বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি।

বিচার বিভাগ মৌলিক অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিচার বিভাগ আইন তৈরি, আইনের ব্যাখ্যা প্রদান, সংবিধান সংরক্ষক, অভিভাবক বা নির্ধারণ প্রভৃতি কাজের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বিচার বিভাগ অভিযুক্ত ব্যক্তি এবং আইন অমান্যকারীর যথাযথ শাস্তি - প্রদান করে। এর মাধ্যমে বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। এটি মৌলিক অধিকার সংরক্ষণে ভূমিকা রাখে। অনেক সময় বিচার ক্ষেত্রে রায় দিতে গিয়ে উপযুক্ত আইন খুঁজে না পাওয়ার কারণে বিচারকগণ ঐক্যমতের ভিত্তিতে আইন তৈরি করে রায় দেন এবং কখনও কখনও ব্যাখ্যাও করেন। আবার রাষ্ট্রের সংবিধানের অভিভাবক হিসেবে বিচার বিভাগ কাজ করে। এটি সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেয়। রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের মধ্যে বিরোধ দেখা যায়। বিচার বিভাগ এ ধরনের সমস্যা সমাধান করার মাধ্যমে ভূমিকা রাখে। এছাড়াও বিচার বিভাগ বিবিধ কাজ করে থাকে। যথা- বিদেশি নাগরিকের নাগরিকত্ব প্রদান, অভিভাবকত্ব নিরূপণ প্রভৃতি। এভাবে উপরিউক্ত কার্য সম্পাদনের মাধ্যমে বিচার বিভাগ মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করে থাকে।

6 views

Related Questions