মানুষের চলনে উদ্দীপকের শেষোক্ত লাইনে উল্লিখিত অংশ ও পেশির ভূমিকা বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের শেষোক্ত লাইনে উল্লিখিত অংশটি হলো অস্থি। মানুষের চলনে অস্থি ও পেশির সমন্বয় একান্ত অপরিহার্য। অস্থি দেহের কাঠামো কঙ্কাল তৈরি করে। আর পেশিতন্ত্র এই কাঠামোর উপর আচ্ছাদন তৈরি করে। ঐচ্ছিক পেশি টেনডন নামক দৃঢ় ও স্থিতিস্থাপক অংশ দ্বারা অস্থিকে আটকে রাখে। স্নায়ুবিক উত্তেজনা পেশির মধ্যে উদ্দীপনা জোগানোর ফলে পেশি সংকুচিত হয়। উদ্দীপনা অপসারনে পেশি পুনরায় শ্লথ এবং প্রসারিত হয়। এই সংকোচন ও প্রসারণের সহায়তায় সংলগ্ন অস্থির নড়াচড়া সম্ভব হয়। এভাবে পেশি কোনো অঙ্গকে প্রসারিত করে, দেহের কোনো অঙ্গকে দূরে সরিয়ে রাখে। কোনো অঙ্গকে দেহের অক্ষের দিকে টেনে আনে, আবার কোনো অঙ্গকে উপরের দিকে উঠায়। কোনো অঙ্গকে নিচে নামায় এ সকল কাজে অস্থি ও পেশি সমন্বিতভাবে কাজ করে। মানবদেহের হাতের কনুই বাঁকা করতে হলে ইচ্ছাধীন স্নায়ুর তাড়নায় বাইসেপস পেশি সংকুচিত হয় এবং রেডিয়াস ও আলনাকে টেনে বাঁকা করে। এ সময় ট্রাইসেপস পেশি শ্লথ হয়ে লম্বা হয়। কনুই সোজা করতে হলে ঠিক তার বিপরীত প্রক্রিয়াটি ঘটে। এভাবে বাইসেপস ও ট্রাইসেপস পেশির সংকোচন ও শ্লথ হওয়ার মাধ্যমে আমরা কনুই বাঁকা বা সোজা করতে পারি।
উপরোক্ত আলোচনা বিশ্লেষণ করে বলা যায়, অস্থি ও পেশির কার্যক্রম মানুষের চলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।