1 Answers

উদ্দীপকের প্রথম লাইনে উল্লিখিত তন্ত্রটি হলো মানবদেহের শ্বসনতন্ত্র। মানবদেহে শ্বসনতন্ত্রের গুরুত্ব অপরিসীম। এ তন্ত্রের মাধ্যমে প্রাণী O2 গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে। শ্বাস গ্রহণের সময় নাসাপথের ভিতর দিয়ে পরিবেশ থেকে O2 ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুসের অ্যালভিওলাস থেকে O2 রক্তের মাধ্যমে দেহের প্রতিটি কোষে প্রবেশ করে। কোষের ভেতরে গিয়ে O2 শর্করা জাতীয় খাদ্যের জারণ ঘটায় এবং শক্তি উৎপন্ন করে। এ শক্তি জীবদেহের যাবতীয় কাজে ব্যবহৃত হয়। শ্বসন প্রক্রিয়ায় জীবদেহের প্রয়োজনীয় শক্তি পাওয়া যায়। যদি শ্বসন থেমে যায় তবে জীবদেহ প্রয়োজনীয় শক্তি পাবে না এবং অস্তিত্ব সংকট দেখা যাবে। শ্বসন ক্রিয়া একটি চলমান প্রক্রিয়া এবং প্রতিটি জীবের জন্ম থেকে মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। শ্বসন ক্রিয়া থেমে গেলে আমরা কয়েক মিনিটের মধ্যে মারা যাব।

সুতরাং শক্তির প্রবাহ বজায় রাখার জন্য উদ্দীপকের তন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions