1 Answers

উদ্দীপকের প্রথম দলটির দেখা শিল্পটি শ্রমিক সংখ্যা বিবেচনায় মাঝারি শিল্পের অন্তর্গত।

এ শিল্পে সাধারণত ১০০ থেকে ২৫০ জন শ্রমিক কাজ করে। এছাড়া, এ শিল্পে জমি ও কারখানা ভবন ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য ১০ থেকে ৩০ কোটি টাকার মধ্যে হয়।

উদ্দীপকে বলা হয়েছে, যশোর জিলা স্কুলের ছাত্র-ছাত্রীরা দুটি দলে বিভক্ত হয়ে শিক্ষা সফরে গেল। প্রথম দলটি উত্তর পশ্চিমাঞ্চলে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান দেখল। প্রতিষ্ঠানগুলোতে ২০০ থেকে ২৫০ জন শ্রমিক কাজ করছে। আর এমন শিল্প স্থাপনে সাধারণত ১০ থেকে ৩০ কোটি টাকা মূলধন প্রয়োজন হয়। এ বৈশিষ্ট্যগুলো মাঝারি শিল্পের সাথে মিলে যায়। সুতরাং, প্রথম দলটির দেখা প্রতিষ্ঠানগুলোকে শ্রমিক সংখ্যা বিবেচনায় মাঝারি শিল্প বলা যায়।

5 views

Related Questions