1 Answers

জনাব শরিফের কাজটি প্রজনন শিল্পের আওতাভুক্ত।

 এ শিল্পে উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার প্রক্রিয়ার মধ্য দিয়ে উৎপাদন কাজ পরিচালিত হয়। নার্সারি, পোলট্রি ফার্ম, ডেইরি ফার্ম, হ্যাচারি প্রভৃতি প্রজনন শিল্পের উদাহরণ। এ ধরনের শিল্পের উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়।

 উদ্দীপকের জনাব শরিফ তার এলাকায় একটি মুরগির খামার গড়ে তুলেছেন। খামারের মুরগিগুলো দেশি প্রজাতির। তিনি খামার থেকে ডিম সংগ্রহ করেন। পরিকল্পিতভাবে এ ডিম দিয়ে বাচ্চা ফুটানো হয়। বাচ্চা লালন-পালনের মাধ্যমে একসময় তা বড় মুরগিতে পরিণত হয়। এ মুরগি আবার ডিম দেয়। এভাবে বংশবিস্তার প্রক্রিয়ার মাধ্যমে মুরগি বারবার উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। এ ধরনের কাজের সাথে প্রজনন শিল্পের মিল আছে। তাই বলা যায়, জনাব শরিফের মুরগির খামারটি প্রজনন শিল্পের আওতাভুক্ত।

5 views

Related Questions