1 Answers

জনাব মুকুল খানের শিল্পটি হলো প্রজনন শিল্প।

 এ শিল্পে উদ্ভিদ ও প্রাণীর বংশ বাড়ানোর প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কাজ পরিচালিত হয়। প্রাকৃতিক উপায়ে গাছপালা ও প্রাণীর বংশবিস্তার করা এ শিল্পের প্রধান কাজ। নার্সারি, পোলট্রি ফার্ম, ডেইরি ফার্ম, মাছ উৎপাদন, হ্যাচারি প্রভৃতি প্রজনন শিল্পের উদাহরণ।

 উদ্দীপকের জনাব মুকুল খান বরিশালের গৌরনদী উপজেলা শহরে একটি মুরগির খামার স্থাপন করেন। এর মাধ্যমে এলাকায় সফল ব্যবসায়ী হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন। তিনি খামারে মুরগি লালন-পালনের মাধ্যমে ডিম উৎপাদন করেন। এ ডিম থেকে আবার বাচ্চা উৎপাদন করা হয়। এভাবে তিনি ফার্মের মুরগিগুলোকে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করেন। এ কাজের সাথে প্রজনন শিল্পের বৈশিষ্ট্যের মিল আছে। তাই বলা যায়, জনাব মুকুল খানের মুরগির খামারটি প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত।

4 views

Related Questions