1 Answers
যোগাযোগ ব্যবস্থার অভাবে জনাব মুকুল খান ব্যবসায়ে প্রচুর মুনাফা অর্জন করতে পারছেন না বলে আমি মনে করি।
যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ের পণ্যসামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে সময়মতো পৌঁছানো যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছাতে না পারলে ব্যবসায়ের সাফল্য অর্জন ব্যাহত হয়। তাই সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা ব্যবসায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্দীপকের জনাব মুকুল খান বরিশালের গৌরনদী উপজেলায় মুরগির খামার স্থাপন করেন। এ খামারের মুরগি লালন-পালনের মাধ্যমে প্রচুর ডিম উৎপাদন করতে সক্ষম হন। ফলে তিনি এলাকায় সফল ব্যবসায়ীহিসেবে পরিচিতি লাভ করেছেন। কিন্তু তিনি ফার্মটি থেকে আরও বেশি মুনাফা অর্জন করতে চান। তাই উৎপাদিত ডিম তার নিজ থানা ছাড়াও বিভিন্ন এলাকায় বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করতে চান। গৌরনদী উপজেলার অন্যান্য স্থানের যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। ফলে উন্নত রাস্তা-ঘাটের অভাবে জনাব মুকুল খান উৎপাদিত ডিম অন্য কোথাও সহজে পৌঁছাতে পারছেন না। রাস্তা-ঘাট ও পরিবহন ব্যবস্থা উন্নত হলে তিনি সহজে বিভিন্ন জায়গায় ডিম সরবরাহ করতে পারতেন। এতে তিনি বরিশালের অন্যান্য জায়গায় এবং পার্শ্ববর্তী জেলাগুলোতেও ডিম সরবরাহ করতে পারতেন। অতএব, কার্যকর যোগাযোগ ব্যবস্থার অভাবে জনাব মুকুল খান প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হচ্ছেন।